রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় একে একে ঝরে গেছে ৩২টি তাজা প্রাণ। গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দেড় শতাধিক মানুষ। আহত-নিহতদের বেশিরভাগই শিশু।
এমন হৃদয় বিদারক ঘটনায় পুরো দেশ শোকে কাতর। সাধারণ মানুষের মতো তা ছুঁয়ে গেছে শোবিজ তারকাদেরও। তারাও বাচ্চাগুলো সুস্থতার জন্য প্রার্থনা করছেন।
এই যেমন মেহজাবিন চৌধুরী একটি আহত বাচ্চার খবর শেয়ার দিয়ে, তার সুস্থতার জন প্রার্থনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আল্লাহ, সবার দোয়া কবুল করুন। এই শিশুদের আপনি সুস্থতা দিন। তাদের যন্ত্রণা সহ্য করার শক্তি দিন। তাদের পরিবারগুলোকে ধৈর্য ও শক্তি দিন। এই অবস্থা সহ্য করার মতো নয়। হে পরওয়ারদিগার, যেন আর কখনো কারও জীবনে এমন কষ্ট না আসে। আমিন।’
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) বিমান বাহিনীর একটি বিমান উত্তরার মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হলে দুই শতাধিক হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বেডে আছে ৪৩ জন। প্রতিক্ষণে যন্ত্রণায় ছটফটে করছে তারা। তাদের সুস্থতায় নীরবে চোখের পানি ফেলে দু’হাত তুলে প্রার্থনা করছেন অভিভাবকরা।