শবনম ফারিয়া, তাকে দর্শক চেনেন একজন ভালো অভিনেত্রী হিসেবেই। তবে তিনি যে খুবই স্পষ্টবাদী, সেটিও কারও অজানা নয়। যা ন্যায় মনে করেন তা প্রকাশ করতে কুণ্ঠাবোধ করেন না তিনি। বিশেষকরে এই অভিনেত্রীকে সামাজিক যোগাযোগমাধ্যমে হরহামেশাই দেশ, রাজনীতি, আসেপাশের মানুষ নিয়ে মতামত দিতে দেখা যায়। বলা যেতে পারে, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সবসময়ই সরব থাকেন।
জুলাই ছাত্র আন্দোলনের সময় তিনি ছাত্রদের পক্ষে নিজের অবস্থান জানান দেন। অন্যদিকে বর্তমান সময় কোনও কিছু ভালো না লাগলেও সেটি প্রকাশ করেন। এর আগেও জুলাই আন্দোলন নিয়ে তিনি কথা বলেছেন, ১ আগস্ট আবারও এ বিষয়ে মতামত জানিয়েছেন এই অভিনেত্রী, সেইসাথে জানিয়েছেন দেশ নিয়ে নিজের ক্ষোভ। বিশেষকরে দেশের রাজনীতি নিয়ে তার যেন ক্ষোভের অন্ত নেই।
এক পার্টির বড়রা টাকা মেরে ভাগছে, ছোটরা অনলাইনে জুলাই সিডিআই লিখে সেই শোক কমায়, আর বাকিরা চাঁদাবাজি, ডোনেশন, হাদিয়া নিয়ে কামড়া-কামড়ি করে পারাপারের রাস্তা ঠিকঠাক করে!’
এরপর তিনি অনেকটা দুঃখ করেই লিখেছেন, “মাঝখানে আমরা সাধারণ মানুষ, নীরব দর্শক হয়ে রঙিন তামাশা দেখি।কিছু বললেই এক পক্ষ বলে, ‘ডলার খেয়েছেন, লাল স্বাধীনতা কেমন লাগে? অন্য পক্ষ বলে, ‘ফ্যাসিস্ট সরকারের দোসর! ১৬ বছর কিছু বলেননি কেন!”