‘স্বামী-স্ত্রী দুজনের চাকরি করা পছন্দ করি না’

প্রতিমন্ত্রীর মন্তব্যে শবনম ফারিয়ার প্রতিক্রিয়া

বিনোদন রিপোর্ট 
১২ নভেম্বর ২০২৬, ১৬:২৩ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১৬:২৩

স্বামী-স্ত্রী দুজনের চাকরি করা বিষয়টি ব্যক্তিগতভাবে পছন্দ করেন না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তার মতে, বাবা-মা দুজনই চাকরিতে ব্যস্ত থাকলে এর প্রভাব সন্তানদের ওপর পড়ে।

সম্প্রতি নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যমে সরব হয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক পোস্টে তিনি লেখেন, ‘আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রীর স্ত্রী একজন চিকিৎসক, ওনার একটাই কন্যা, ব্যারিস্টার। এর আগের প্রধানমন্ত্রীর কন্যা অটিজম নিয়ে সরকারি-বেসরকারিভাবে অনেক কাজ করেছেন। প্রধানমন্ত্রী যখন তার স্ত্রীর ওপর ছাতা ধরে, আমরা আমাদের হাজবেন্ডদের উদাহরণ দেই, দেখো, শিখো!’

তিনি আরও লেখেন, ‘আবার আগের প্রধানমন্ত্রীর বিরিয়ানি রান্নার একটা ছবি ওনার ছেলে পোস্ট করেছিল একবার। তখন সবাই বলেছিল, মেয়েরা যতই বড় কিংবা দায়িত্ববান পজিশনে থাকুক, যত ব্যস্ত হোক, ছেলে-মেয়েদের প্রিয় জিনিস করতে কখনো ক্লান্তি আসে না। এগুলো আমাদের জন্য ইনস্পিরেশন। আমরা এগুলো থেকে শিখি, আমরা বিশ্বাস করি তারা পারলে আমরাও পারবো।’

ফারিয়া বলেন, ‘অথচ আমাদের মতো দেশে যেখানে আমরা প্রতিনিয়ত মেয়েদের অর্থনৈতিকভাবে আত্মনির্ভর হতে বলি, ফ্রি শিক্ষার ব্যবস্থা করার চেষ্টা করে সরকার এবং এনজিওগুলো মেয়েদের প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করার জন্য কাজ করতে উৎসাহিত করা হয়, সেখানে যখন দায়িত্ববান জায়গা থেকে যদি স্টেটমেন্ট আসে, ‘বাবা-মা দুজনের কাজ করা আমি পছন্দ করি না’, তখন এটা খুবই প্রশ্নবিদ্ধ একটা মতামত হয়।’

সন্তান লালন-পালনের কারণে কর্মজীবী নারীদের ক্যারিয়ার ছেড়ে দেওয়ার বিষয়টি উল্লেখ করে অভিনেত্রী লিখেছেন, ‘কিছুদিন আগে আমি একটা আর্টিকেল পড়ছিলাম, যেখানে বলা হয়েছিল, করপোরেটে মিড ক্যারিয়ারে বেশিরভাগ মেয়েরা ক্যারিয়ার ছেড়ে দেয় শুধুমাত্র সন্তান লালন-পালনের জন্য।’

এই পরিস্থিতিতে নারীদের চাকরি ছাড়ার পরামর্শ না দিয়ে কর্মক্ষেত্রে পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। ফারিয়ার ভাষায়, ‘অথচ স্টেটমেন্ট এমন হওয়া উচিত ছিল—একটা সন্তান লালন-পালন বাবা এবং মায়ের সমান দায়িত্ব। আমরা শুধুমাত্র মেয়েদের সন্তান লালন-পালন করাকে কোনো এক্সট্রা প্রেশার হিসেবে গ্রহণ করতে দেব না। প্রত্যেকটা অফিসে মানসম্মত ডে কেয়ারের ব্যবস্থা করব কিংবা অর্গানাইজেশনগুলোকে এই নির্দেশনা দেব, যাতে কোনো মা তার সন্তানকে ফেলে কাজ করছে, এই গিল্ট ট্রিপ নিয়ে কাজে যেতে না হয়। কাজ এবং সন্তান লালন-পালন একইসাথে করতে পারে।’

ফারিয়ার ফেসবুক পোস্ট

বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় একটি পরিবারের ব্যয়ভার বহন করতে দুইজনের উপার্জন অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়ে পড়েছে বলেও মনে করেন এই অভিনেত্রী।

তিনি বলেন, ‘বর্তমানে সারা বিশ্বে অর্থনৈতিক যে অবস্থা, তাতে একজনের আয়ে সন্তানদের সুন্দর একটা জীবন দেওয়া, ভালো জায়গায় পড়াশোনা করানো, ছুটিতে কোথাও ঘুরতে যাওয়া অনেক কঠিন। তবে অসম্ভব না। তখন ঘুষ খাবে, দুর্নীতি করবে, চুরি করবে এই লাইফস্টাইল মেইনটেইন করার জন্য। আর এভাবেই বছরের পর বছর আমরা দুর্নীতিতে প্রথম স্থান অধিকার করেই যাবো।’

/এনআই/
সম্পর্কিত
 শবনম ফারিয়া অভিনয় করতে চান, তবে…
 শবনম ফারিয়া অভিনয় করতে চান, তবে…
ফের বিয়েবন্ধনে ফারিয়া, রইলো কথা ও ছবি
ফের বিয়েবন্ধনে ফারিয়া, রইলো কথা ও ছবি
‘রাজনীতি নামক এই অভিশাপ থেকে রক্ষা করো’
‘রাজনীতি নামক এই অভিশাপ থেকে রক্ষা করো’
দেশ নিয়ে ক্ষোভ জানালেন শবনম ফারিয়া
দেশ নিয়ে ক্ষোভ জানালেন শবনম ফারিয়া
বিনোদন বিভাগের সর্বশেষ
৩৩ বছর পর বিয়ের কাবিনে ফের সই আজিজুল হাকিম-জিনাত হাকিমের, কারণ কী
৩৩ বছর পর বিয়ের কাবিনে ফের সই আজিজুল হাকিম-জিনাত হাকিমের, কারণ কী
স্ত্রীর ভয়ে শাহরুখ বাড়িতে কী করেন, জানালেন নিজেই
স্ত্রীর ভয়ে শাহরুখ বাড়িতে কী করেন, জানালেন নিজেই
অন্তঃসত্ত্বা অবস্থায় যশের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য, কী বলেছিলেন স্বামী সিদ্ধার্থ
অন্তঃসত্ত্বা অবস্থায় যশের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য, কী বলেছিলেন স্বামী সিদ্ধার্থ
‘চিরাইয়া’ থেকে ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’, কেমন কাটছে দিব্যার চলতি বছর
‘চিরাইয়া’ থেকে ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’, কেমন কাটছে দিব্যার চলতি বছর
নিকোল কিডম্যান ও ‘ডিউন’ পরিচালকের সঙ্গে হৃতিক, জেমস বন্ডের চরিত্রে চান ভক্তরা
নিকোল কিডম্যান ও ‘ডিউন’ পরিচালকের সঙ্গে হৃতিক, জেমস বন্ডের চরিত্রে চান ভক্তরা