অনুপ্রবেশ ঠেকাতে পাকিস্তানের পাঞ্জাব সীমান্তে লেজার প্রাচীর বসিয়েছে ভারত। পাক-ভারত সীমান্তের যেসব দুর্গম এলাকায় কাঁটাতার বসানো যায় না এ রকম আটটি জায়গায় এসব প্রাচীর বসিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কয়েক দিনের মধ্যে সেখানে এ ধরনের আরও চারটি প্রাচীর বসানোর কথা রয়েছে।
দু’বছর আগে সীমান্তে লেজার প্রাচীর তৈরির প্রস্তাব দিয়েছিল বিএসএফ। বিএসএফ’র একজন শীর্ষ কর্মকর্তা বলেন, আটটি এলাকায় লেজার প্রাচীর ইতোমধ্যেই কাজ করতে শুরু করেছে। আরও চারটি জায়গায় প্রাচীর তৈরির কাজ প্রায় সম্পূর্ণ।
লেজার দেয়ালের আশেপাশে কোনো গতিবিধি দেখলেই লেজার সিস্টেমে সঙ্গে সঙ্গে তা ধরা পড়বে। কেউ ওই দেয়াল পেরোনোর চেষ্টা করলেই উচ্চস্বরে বেজে উঠবে সাইরেন। উপগ্রহভিত্তিক সিগন্যাল কম্যান্ড সিস্টেমের মাধ্যমে গোটা বিষয়টিতে নজরদারি চালানো হবে।
আরও পড়ুন: সিরিয়ায় অস্ত্রবিরতি উপেক্ষা করে হাসপাতালে হামলা, নিহত ২০
নদী ও অন্যান্য ভৌগোলিক সীমাবদ্ধতার কারণে পাক-ভারত সীমান্তের বেশ কয়েকটি জায়গায় কাঁটাতারের বেড়া নেই। সেসব স্পর্শকাতরএলাকায় লেজার সিস্টেম বসানো হচ্ছে। পাঞ্জাব এবং জম্মু-কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্তে প্রায় ৪৫টি লেজার দেয়াল বসানো হবে।
আরও পড়ুন: ভাঙছে জাতীয়তার গণ্ডি, মানুষের দৃষ্টি এখন বিশ্বনাগরিকতায়
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গৃহীত পরিকল্পনায় জম্মু ও গুজরাটে ৩০/৪০ কিলোমিটার লম্বা সীমান্ত এবং পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্তে এ রকম চারটি পাইলট প্রকল্প শুরু করা হবে। আগামী মাস থেকে এই প্রকল্পগুলো বাস্তবায়নে কাজ শুরু করার কথা রয়েছে।
আরও পড়ুন: ওবামার পররাষ্ট্রনীতিকে ‘পুরোপুরি বিপর্যয়’ বললেন ট্রাম্প
দুই বছর আগেই লেজার দেয়াল বসানোর সিদ্ধান্ত নিয়েছিল বিএসএফ। পাঠানকোটে সন্ত্রাসী হামলার পরে এই পরিকল্পনায় গতি আসে। অবশেষে এবার তা কার্যকরী করা হল। এর আগে ইসরায়েলসহ কয়েকটি দেশে সীমান্ত নিরাপত্তায় এ ধরণের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সূত্র: আনন্দবাজার, টাইমস অব ইন্ডিয়া।
/এমপি/