কলম্বিয়ার সর্বোচ্চ আদালত সমলিঙ্গীয় বিয়ের অনুমোদন দিয়েছে। এ নিয়ে লাতিন আমেরিকার চারটি দেশে এমন বিয়ের অনুমোদন দেওয়া হলো।
বৃহস্পতিবার কলম্বিয়ার সাংবিধানিক আদালত সমলিঙ্গীয় বিয়ের পক্ষে রায় প্রদান করেন। ছয় জন বিচারপতি ওই রায়ের পক্ষে এবং তিন জন এর বিপক্ষে মত দেন। রায় ঘোষণার পর বিচারপতি আলবার্তো রোজাস, বলেন, ‘সব মানুষেরই বৈষম্যহীনভাবে বিয়ে করার মৌলিক অধিকার রয়েছে।’ এর আগে ওই বিচারপতি গে বিয়ের বিপক্ষে মত দিয়েছিলেন।
আরও পড়ুন: ট্রাম্পকে আটকাতে জোটবদ্ধ ক্রুজ-কাসিচ
কলম্বিয়ায় আইন অনুযায়ী, ২০১১ সাল থেকে গে দম্পতিরা একসঙ্গে থাকার অনুমতি পেলেও বৃহস্পতিবার দেশটির সর্বোচ্চ আদালতের ওই সিদ্ধান্তের পূর্বে গে দম্পতিদের বিয়ে করার সুযোগ ছিল না।
এর আগে চলতি মাসের প্রথম দিকে এক বিচারপতি সমলিঙ্গীয় বিয়ের অনুমতি চেয়ে আলাদেত বরাবর একটি আবেদন করেন। কিন্তু কলম্বিয়ার সাংবিধানিক আদালত ওই আবেদন খারিজ করেন।
আরও পড়ুন: যুক্তরাজ্যের ‘ব্রেক্সিট’-এর বিপক্ষে ওবামা-হিলারির শক্ত অবস্থান
লাতিন আমেরিকার চতুর্থ দেশ হিসেবে কলম্বিয়া সমলিঙ্গীয় বিয়ের অনুমোদন দিলো। এর আগে আর্জেন্টিনা, ব্রাজিল এবং উরুগুয়ে এমন বিয়ের অনুমোদন দেয়। লাতিন অঞ্চলের প্রথম দেশ হিসেবে আর্জেন্টিনা ২০১০ সালে গে বিয়ের অনুমোদন দেয়। মেক্সিকোতে রাজধানী মেক্সিকো সিটি সহ কয়েকটি রাজ্যে গে বিয়ে অনুমোদিত হলেও কিছু কিছু এলাকায় তা এখনও অনুমোদিত নয়। সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান।
/এসএ/বিএ/