নরওয়েতে হেলিকপ্টার দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু

নরওয়ের বারগেন নগরে এক হেলিকপ্টার দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন আরোহীদের দুইজন এখনো নিখোঁজ রয়েছেন।

ওই হেলিকপ্টার আরোহীদের মধ্যে ১১ জন ছিলেন নরওয়েজিয়ান, একজন ব্রিটিশ ও একজন ইটালিয়ান।

স্থানীয় সংবাদ প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনায় হেলিকপ্টারটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।হেলিকপ্টারটি বারগেনের গালফেকস তেলক্ষেত্র থেকে আসছিলো।দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি একটি ছোট দ্বীপে পড়ে যায়।  

নিখোঁজদের খোঁজে অভিযান চলছে

এই ঘটনায় তেল কোম্পানি স্টেটওয়েল তাদের এ ধরনের সব হেলিকপ্টার চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে।

আরও পড়ুনঃ আইএস সদস্যের হেলমেটে লাগানো ক্যামেরায় ‘ভিন্নধর্মী ফুটেজ’

প্রত্যক্ষদর্শীরা জানায়, হেলিকপ্টারটির পাখা খুলে যাওয়ার ফলেই দুর্ঘটনাটি ঘটেছে। তারা আরও জানান, দুর্ঘটনার সময় হেলিকপ্টারটির ইঞ্জিন থেকে অদ্ভুত শব্দ হচ্ছিলো। কিছুক্ষণের মধ্যেই পাখা খুলে গিয়ে হেলিকপ্টারটি সমুদ্রে পড়ে যায়।

পুলিশের মুখপাত্র মরটেন ক্রোনেন জানান, দুই নিখোঁজ আরোহীকে খুঁজে বের করতে উদ্ধারকর্মীরা কাজ করে যাচ্ছেন।

 

সূত্রঃবিবিসি

/ইউআর/