কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুন ২০২৬, ০২:৩০আপডেট : ০৪ জুন ২০২৬, ০২:৩০

কুয়েত ও বাহরাইনে চালানো সাম্প্রতিক হামলাকে ‘আত্মরক্ষামূলক পদক্ষেপ’ হিসেবে আখ্যায়িত করে এর পক্ষে সাফাই গেয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি লিখেছেন, ইরানি বাহিনী মূলত সেসব স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে যা মার্কিন বাহিনী বেসামরিক নৌ চলাচলে আক্রমণ করতে এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করতে ব্যবহার করে থাকে।

কুয়েতের প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে দেশটির দিকে ধেয়ে আসা ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার খবরের পরপরই ইরানের পক্ষ থেকে এমন দাবি করা হলো।

উল্লেখ্য, কুয়েতের একটি বিমানবন্দরে চালানো ওই হামলায় একজন নিহত এবং আরও ডজনখানেক মানুষ আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার পোস্টে আরও বলেন, নিষেধাজ্ঞা ও যুদ্ধ যা অর্জন করতে ব্যর্থ হয়েছে, তা যুদ্ধ আরও বাড়িয়ে কোনোভাবেই জয় করা যাবে না।

সূত্র: আল জাজিরা

/এএ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম