ইরাকের বাগদাদে আইএসের বোমা হামলায় অন্তত ২১ জন নিহত

শিয়াদের লক্ষ্য করে বোমা হামলাটি হয়ইরাকের বাগদাদে এক বোমা বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত হয়েছেন। কাধিমায়া এলাকার একটি মাজারে এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া শিয়া মুসলিমদের লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে।
ইরাকের পুলিশ ও হাসপাতালকর্মীদের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি জানিয়েছে।
আরও পড়ুন: ঘুষ দিয়ে সেই রুবির মুখ বন্ধ করেছিলেন বার্লুসকোনি!
এরইমধ্যে সশস্ত্র সুন্নিপন্থী সংগঠন আইএস হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। তিন টন বিস্ফোরকভর্তি একটি ট্রাকের মাধ্যমে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। বিবিসির খবরে বলা হয়, অনলাইনে আইএসের ব্যবহৃত একটি অ্যাকাউন্টের মাধ্যমে হামলার দায় স্বীকার করে বিবৃতিটি দেওয়া হয়।
সম্প্রতি শিয়া মুসলিমদের লক্ষ্য করে হামলা জোরালো করেছে আইএস। গত মাসে কেবল বাগদাদে বিভিন্ন বোমা হামলায় ৪০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হন। সূত্র: বিবিসি
/এফইউ/