কিন্তু, এবার যে ফোনটা এলো, তা শুনে যেন নিজেদের কানকেও বিশ্বাস হচ্ছিল না ওই পরিবারের লোকগুলোর। ‘মেয়ে হয়েছে, মেয়ে।’ ১০০ বছর পর আবার কন্যাসন্তানের জন্ম হল আন্ডারডাহল পরিবারে। আনন্দ যেন আর বাঁধ মানছে না। ছোট্ট এ শিশুটিকে বরণ করে নিতে পরিবারের সবাই ব্যস্ত হয়ে পড়ে।
আরও পড়ুন: ইরানের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করলো সংস্কারপন্থী জোট
নবজাতকের মা জানান, তার প্রথম সন্তান ছেলে। দ্বিতীয় সন্তান গর্ভে থাকা অবস্থায় যখন জানতে পারেন তার মেয়ে হবে তখন নাকি তার স্বামী বিশ্বাসই করতে পারছিলেন না। বার বার জানতে চাইছিলেন খবরটি সত্যি কিনা। কেননা, ১৯১৪ সালের পর ওই পরিবারে কোনও মেয়ের জন্ম হয়নি। আরও পড়ুন: পিস্তল নিয়ে সেলফি তুলতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর
শিশুটির নাম রাখা হয়েছে অরেলিয়া। ১২ এপ্রিল জন্ম হয়েছে তার। ছোট্ট অরেলিয়ার জন্য এরমধ্যেই কেনা হয়ে গেছে গোলাপি রঙের পোশাক, হেডব্যান্ড। এত বছর পর মেয়ের আগমনে বাড়ি জুড়ে এখন শুধুই খুশির হাওয়া। সূত্র: এনবিসি, টুডে, ২৪ ঘণ্টা
/এফইউ/