বিদ্যুৎ সাশ্রয়ে আধ ঘণ্টা ঘুম হারালেন ভেনেজুয়েলার মানুষ

ব্যাপক বিদ্যুৎ সংকটের কারণে আধ ঘণ্টা কম ঘুমাতে পারলেন ভেনেজুয়েলার নাগরিকরা।রবিবার প্রেসিডেন্টের নির্দেশে ঘড়ি আধ ঘণ্টা এগিয়ে নেওয়ায় সেদিন আধ ঘণ্টা আগেই দিন শুরু করেন দেশটির নাগরিকরা। অর্থনৈতিক সংকট ও অনাবৃষ্টির কারণে ভেনেজুয়েলায় সৃষ্টি হয়েছে এমন প্রবল বিদ্যুৎ সংকট।

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নির্দেশে ভেনেজুয়েলায় সবার জন্য ঘড়ির সময় আধ ঘণ্টা এগিয়ে আনা হয়েছে।

প্রেসিডেন্ট নিকোলাস বলেন, ‘ঘড়ি আধ ঘণ্টা এগিয়ে নেওয়া খুব সহজ। এতে আমরা আরও বেশি দিনের আলো ব্যবহার করতে পারবো, সন্ধ্যাও হবে দেরীতে।’    

দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ভেনিজুয়েলার মানুষকে

এ ছাড়াও স্কুলগুলোতে শুক্রবার ছুটি ঘোষণা করা হয়েছে। শপিং মলগুলোকে অর্ধেক সময় খোলা থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং নিজেদের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা রাখতে বলা হয়েছে।

প্রেসিডেন্ট তার নির্দেশে বলেন, অনাবৃষ্টির কারণে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো কাজ করছে না। ফলে বিদ্যুৎ বাঁচাতে নানা রকম পদক্ষেপ নিতে হবে।

আরও পড়ুনঃ ভেনেজুয়েলায় সাপ্তাহিক ছুটি ৫ দিন, ২ দিন কাজ

এর আগে প্রেসিডেন্টের এক নির্দেশে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সপ্তাহে দুইদিন কাজ করার নিয়ম প্রচলন করা হয়।

তবে বিদ্যুৎ সংকটের কারণ অনাবৃষ্টি হলেও অর্থনৈতিক সংকটের কারণ হিসেবে ‘অর্থনৈতিক যুদ্ধ’কে দায়ী করেন প্রেসিডেন্ট নিকোলাস। তিনি বলেন, এই যুদ্ধটি মূলত দেশের বণিকশ্রেণী ও যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সমাজতান্ত্রিক সরকারের।

সূত্রঃবিবিসি

/ইউআর/