প্রথম জন্মদিন উপলক্ষে ব্রিটিশ রাজকন্যা শার্লটের ছবি প্রকাশ

ব্রিটিশ রাজপরিবারের কনিষ্ঠতম সদস্য ও রাজকন্যা প্রিন্সেস শার্লটের প্রথম জন্মদিন উপলক্ষে তার কিছু ছবি প্রকাশ করা হয়েছে। ছবিগুলো তুলেছেন রাজকন্যার মা রাজবধূ ডাচেস অব ক্যামব্রিজ।

রাজকন্যা শার্লটরাজকন্যা শার্লট

আগামীকাল ২ মে এক বছর পূর্ণ হতে যাচ্ছে রাজকন্যা শার্লটের। ছবিগুলোতে হাসিখুশী মেজাজের রাজকন্যাকে দেখা যায়। একটি ছবিতে তাকে বেবি ওয়াকারের সাহায্যে হাঁটতেও দেখা যায়।

রাজকন্যার নামকরণ উৎসবে পরিবারের সবাইপ্রিন্স জর্জ ও প্রিন্সেস শার্লট

আরও পড়ুনঃ ‘লুট নয়, কোহিনূর ব্রিটিশদের উপহার দেওয়া হয়েছিল’ 


noname

কেনসিংটন প্যালেস থেকে বলা হয়, ডিউক ও ডাচেস অব ক্যামব্রিজ তাদের শিশুকন্যার ছবি প্রকাশ করে অত্যন্ত আনন্দিত।এই রাজকন্যাকে শেষবারের মত জনসমক্ষে দেখা যায় গত বছরের জুলাই মাসে নামকরণ উৎসবে।সেদিন গির্জায় রাজকন্যার খৃষ্টীয়করণ ও নামকরণ উৎসবে এই পরিবারের সবাইকে একসঙ্গে দেখতে  পায় দেশবাসী।

আরও পড়ুনঃ ভোগ ম্যাগাজিনের শতবর্ষ সংখ্যায় ব্রিটিশ রাজবধূ কেট

সূত্রঃ বিবিসি  

/ইউআর/