রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক
০১ জুন ২০২৬, ১৬:৩৯আপডেট : ০১ জুন ২০২৬, ১৬:৩৯

যুক্তরাজ্যসহ মিত্রদেশগুলোর সহায়তায় আটলান্টিক মহাসাগরে নিষেধাজ্ঞা অমান্য করা রাশিয়ার একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে ফ্রান্স। রবিবার এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

ফরাসি প্রেসিডেন্ট জানান, ফরাসি নৌবাহিনী তাগোর নামের ওই ট্যাঙ্কারটিতে অভিযান চালিয়ে নিয়ন্ত্রণে নেয়। নৌ কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় ব্রিটানির প্রায় ৪০০ নটিক্যাল মাইল পশ্চিমে যখন জাহাজটিকে আটক করা হয়, তখন সেটি ভুয়া পতাকা ব্যবহার করে চলাচল করছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ম্যাক্রোঁ লিখেছেন, জাহাজগুলোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়ানো, সমুদ্র আইন লঙ্ঘন করা এবং চার বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চালিয়ে যাওয়া যুদ্ধে অর্থায়ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এদিকে ক্রেমলিন এই জব্দকে ‘অবৈধ’ ও ‘আন্তর্জাতিক জলদস্যুতার শামিল’ বলে অভিহিত করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘রাশিয়া তার পণ্যের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।’

২০২২ সালে ইউক্রেনে সর্বাত্মক আগ্রাসন শুরু করার পর থেকে রাশিয়ার তেল রফতানির ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। আর এই নিষেধাজ্ঞা এড়াতে মস্কো অস্পষ্ট মালিকানার ট্যাঙ্কার নিয়ে গঠিত একটি ছায়া নৌবহর পরিচালনা করে আসছে। ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ফ্রান্স এই ধরনের চতুর্থ কোনও জাহাজে অভিযান চালালো।

ম্যাক্রোঁ বলছেন, সামুদ্রিক আইনের কঠোর বাধ্যবাধকতা মেনেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।

সূত্র: বিবিসি

/এএ/
সম্পর্কিত
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
সর্বশেষ খবর
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
টানা ৫দিন বন্ধের পর হিলি স্থলবন্দরে ফিরলো কর্মচাঞ্চল্য, শুরু আমদানি-রফতানি
টানা ৫দিন বন্ধের পর হিলি স্থলবন্দরে ফিরলো কর্মচাঞ্চল্য, শুরু আমদানি-রফতানি
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল