ইরান সফরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

তিন দিনের রাষ্ট্রীয় সফরে ইরান পৌঁছেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাই। তার এ সফরের মূল লক্ষ্য হচ্ছে ইরান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা। ১৯৬২ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর এই প্রথম দক্ষিণ কোরিয়ার কোনও প্রেসিডেন্ট ইরান সফর করছেন।

রবিবার তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে অবতরণ করেন পার্ক জিউন হাই। সেখানে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে সেখানে স্বাগত জানান ইরানের শিল্প, খনি ও বাণিজ্যমন্ত্রী মোহাম্মাদ রেজা নেমাতজাদেহ। দক্ষিণ কোরিয়ার প্রায় ১৩৬টি কোম্পানি ও সংস্থার প্রতিনিধিদের নিয়ে পার্ক জিউন এ সফরে এসেছেন।

ইরান সফরে পার্ক জিউন হাই।

সোমবার তিনি ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে পার্ক জিউন হাই-এর বৈঠকের কথা রয়েছে। আশা করা হচ্ছে জ্বালানি ও অবকাঠামোসহ মধ্যপ্রাচ্যের চলমান নানা ইস্যু নিয়ে দুই প্রেসিডেন্ট আলোচনা করবেন।

কোরীয় উপদ্বীপের ঘটনাবলী নিয়েও কথা বলবেন দুই নেতা। পার্ক জিউন হাইয়ের এ সফরে ইরান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে এক হাজার কোটি ইউরোর বাণিজ্য চুক্তি হওয়ার কথা রয়েছে।

/এমপি/