বৃহস্পতিবার গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকায় ইসরায়েলের ট্যাঙ্কের গোলায় জিনা আল ওমর নামের ওই ফিলিস্তিনি নারী নিহত হন বলে জানিয়েছেন আশরাফ।
আরও পড়ুন: ওয়াল-মার্টসহ তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাংলাদেশি শ্রমিকের করা মামলা খারিজ
প্রায় দুইবছর আগের ভয়াবহ সহিংসতার পর, বুধবার থেকে গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনী আর ফিলিস্তিনের হামাসের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। গাজায় বুধবার ও বৃহস্পতিবার তিনটি স্থানে বিমান হামলা করেছে ইসরায়েলি বিমান বাহিনী।
গাজা সীমান্তের কাছে একটি গোপন সুড়ঙ্গ আবিষ্কারের পর নতুন করে এই সহিংসতা শুরু হয়। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা যখন ওই সুড়ঙ্গটির কাছে যায়, তখন তাদের উপর মর্টার হামলা চালানো হয়। বুধবার থেকে হামাস এবং অন্য জঙ্গি গোষ্ঠীগুলো ইসরায়েলের অন্তত ১০টি অবস্থানে মর্টার হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেছেন তারা। অবশ্য বৃহস্পতিবার ইসলামিক জিহাদ নামের একটি গোষ্ঠী গাজা-ইসরায়েল সীমান্তে ইসরায়েলি সেনাদের ওপর হামলার দায় স্বীকার করেছে।
আরও পড়ুন: সিরিয়ার একটি শরণার্থী শিবিরে বিমান হামলায় 'নিহত অন্তত ২৮'
২০১৪ সালে ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে বড় ধরনের সংঘর্ষের পর বিভিন্ন সময়ে ফিলিস্তিনিদের ছুরিকাঘাত বা ইসরায়েলিদের গুলিতে হতাহতের ঘটনা ঘটেছে। তবে ২০১৪ সালের পর এবারের সহিংসতাই সবচেয়ে বড় বলে মনে করা হচ্ছে। সূত্র: আল জাজিরা, বিবিসি
/এফইউ/