আলেপ্পোর অস্ত্রবিরতির মেয়াদ বাড়লো

সিরিয়ার আলেপ্পো নগরীর অস্ত্রবিরতির মেয়াদ বাড়ানো হচ্ছে।বুধবার থেকে চলমান অস্ত্রবিরতির মেয়াদ ৭২ ঘণ্টা বাড়িয়ে দেওয়া হয়েছে।শনিবার মাঝরাত থেকে নতুন এই অস্ত্রবিরতি কার্যকর হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও রাশিয়া-দুই পক্ষই এই অস্ত্রবিরতির তথ্য নিশ্চিত করেছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানাও শনিবার অস্ত্রবিরতি শুরু হওয়ার কথা জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি বলেন, ‘এই অস্ত্রবিরতির ফলে আলেপ্পোতে সহিংসতা কমেছে। যুক্তরাষ্ট্র চেষ্টা করছে পরিস্থিতি এমনটাই বিদ্যমান রাখতে।’

তিনি আরও বলেন, ‘আমরা এই বর্ধিত অস্ত্রবিরতিকে স্বাগত জানাচ্ছি। আশা করছি অচিরেই আমাদের আর ঘণ্টা গুণে গুণে অপেক্ষা করতে হবে না।

12cca76be2ae4f968c429f5bb8617f61_18

এর আগে, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যস্থতায় সিরিয়ায় একটি অস্ত্রবিরতি কার্যকরে সম্মত হয় দুই বিবাদমান পক্ষ। তবে সিরিয়ার উত্তরাঞ্চলে দেশটির সরকার ব্যাপকভাবে এ অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেন বিদ্রোহীরা। সরকারও বিদ্রোহীদের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের পাল্টা অভিযোগ আনে।

আরও পড়ুন: সিরিয়ায় আংশিক অস্ত্রবিরতির মধ্যেই আবারও সহিংসতার অভিযোগ

সরকারের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে এবং রাজনৈতিক পটপরিবর্তনের ইস্যু গুরুত্ব সহকারে নেওয়ার আহ্বান জানিয়ে শান্তি আলোচনায় অংশগ্রহণ স্থগিত করে প্রধান বিরোধী জোট। এমন অবস্থায় জেনেভায় দুই পক্ষের মধ্যে চলমান শান্তি আলোচনা নিয়ে সংকট দেখা দেয়।

উল্লেখ্য, সিরিয়ায় গত ৫ বছর ধরে চলমান গৃহযুদ্ধে প্রাণ হারিয়েছে আড়াই লাখেরও বেশি মানুষ। লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন । 

সূত্র: বিবিসি, রয়টার্স 

/ইউআর/