জার্মানির কোলন নগরীতে এ বছরের শুরুতে সংঘবদ্ধ যৌন সহিংসতার দায়ে অভিযুক্ত এক আলজেরিয়ান ব্যক্তিকে মুক্তি দেওয়া হয়েছে। ওই ব্যক্তির বিরুদ্ধে অপরাধের প্রমাণ না থাকায় শুক্রবার তাকে মুক্তি দেওয়া হয়।
কোলনের স্থানীয় আদালতের রায়ে বলা হয় সহিংসতার শিকার নারী এই ব্যক্তিকে শনাক্ত করতে পারেনি। ফলে তার বিরুদ্ধে যৌন সহিংসতার ঘটনায় অংশ নেওয়ার কোন প্রমাণ নেই।
তবে চোরাই মাল বহন করার অপরাধে ছয় মাসের জন্য তার মুক্তি পিছিয়ে দেওয়া হয়। এই সময়ের মধ্যে তিনি নিজেকে নিরপরাধ প্রমাণ করার সুযোগ পাবেন।
জার্মানির আইন অনুসারে ২৬ বছর বয়সী ওই আলজেরিয়ান ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। তার বিরুদ্ধে আরও জনা দশেক পুরুষের সঙ্গে মিলে সংঘবদ্ধভাবে একটি ট্রেন স্টেশনে এক নারীর ওপর যৌন সহিংসতা চালানোর অভিযোগ ছিল।
আরও পড়ুন: পাকিস্তানে অনার কিলিং এর দায়ে গ্রেফতার ১৩
সে সময় ওই নারীর সেলফোন চুরির ঘটনাও ঘটে।চুরি যাওয়া ফোনটি এই ব্যক্তির কাছেই পাওয়া যায়। তবে অভিযুক্তের দাবি, তিনি এই ফোনটি চেনা একজনের কাছ থেকে কিনেছেন।
প্রসঙ্গত, কোলনের ওই যৌন সহিংসতার ঘটনায় এই প্রথম কোন অভিযুক্তের বিচারের শুনানি অনুষ্ঠিত হলো। ওই ঘটনায় জার্মানিতে বিপুল সংখ্যক শরণার্থী প্রবেশের বিষয়ে অস্থিরতা তৈরি করে।
সূত্র: আল-জাজিরা
/ইউআর/