শনিবার দেশটির কান্দাহার শহরে এই হামলা চালানো হয় বলে এক বিবৃতিতে দাবি করেছে ন্যাটো। তারা জানিয়েছে, এতে আফগান বাহিনীগুলোর সঙ্গে সম্পর্কে কোনও নেতিবাচক প্রভাব পড়বে না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি নিশ্চিত করে।
আরও পড়ুন: পাকিস্তানে জঙ্গিবিরোধী মানবাধিকারকর্মীকে গুলি করে হত্যা
রোমানীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবর দিয়েছে, ন্যাটোর নিহত সেনারা রোমানিয়ার বিশেষ বাহিনীর সদস্য। কান্দাহারে আফগান পুলিশকে প্রশিক্ষণ দেওয়ার সময় ওই সেনারা হামলার শিকার হন।
আরও পড়ুন: 'এই আগুনকে নিয়ন্ত্রণের কোনও উপায় নেই'
এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। হামলায় জড়িত সন্দেহে এক আফগান পুলিশ সদস্যকে গ্রেফতার করে জিজ্ঞাসবাদ করা হচ্ছে। তবে ন্যাটোর পক্ষ থেকে জানানো হয়েছে, হামলা সত্বেও আফগান বাহিনীগুলোকে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার মিশন ক্ষতিগ্রস্থ হবে না।
আরও পড়ুন: অর্থনীতির সমীকরণকে সন্ত্রাসী চিহ্ন ভাবলেন বিমানযাত্রী, বিড়ম্বনায় অধ্যাপক
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের অস্ত্র দেশটিতে মোতায়েন থাকা বিদেশি সেনাদের দিকে তাক করেছেন। একইসঙ্গে ‘নীলের মধ্যে সবুজ’ বলে কথিত স্বপক্ষীয় হামলার প্রবণতাও বেড়েছে। সাধারণত নিরাপত্তা বাহিনীর মধ্যে ঘাপটি মেরে থাকা তালেবান সদস্য বা তাদের সমর্থকরা এই ধরনের হামলা চালিয়ে থাকেন। সূত্র: বিবিসি
/বিএ/