বিপন্ন ফিলিস্তিনিদের পাশে এক ইসরায়েলি অধ্যাপক

ইসরায়েলি অধ্যাপক শুলমানফিলিস্তিনে ধারাবাহিক দখলদারিত্ব আর আগ্রাসন চালিয়ে যাওয়া ইসরায়েলেরই এক অধ্যাপক প্রতিষ্ঠা করলেন অনন্য মানবতার নজির। অসহায় ফিলিস্তিনিদের জন্য নিজের পুরস্কারের সমস্ত টাকা দান করে দিয়েছেন তিনি। ফিলিস্তিনিদের মানবেতর জীবনের মধ্যে রেখে পুরস্কার নিতে দ্বিধা হচ্ছে উল্লেখ করে উন্নয়নমূলক সংগঠন তায়ুশকে ২০ হাজার ডলার পুরস্কারের পুরোটাই দিয়ে দেন সে অধ্যাপক। ফিলিস্তিনিদের উন্নয়নে কাজ করে থাকে তায়ুশ। এটাই প্রথম নয়, তায়ুশের প্রতিষ্ঠার সময়ও সহায়তা করেছিলেন এ শিক্ষক।
মার্কিন বংশোদ্ভূত এ ইসরায়েলি অধ্যাপকের নাম ডেভিড শুলমান। জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ে এশিয়ান স্টাডিজ বিষয়ে অধ্যাপনা করছেন তিনি। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার বর্ষপূর্তি উদযাপনের অংশ হিসেবে প্রাতিষ্ঠানিক কাজের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি শুলমানকে পুরস্কৃত করা হয়। এ পুরস্কারটি ইসরায়েলের শীর্ষস্থানীয় সম্মাননাগুলোর একটি। যে দিনটিকে ইসরায়েল প্রতিষ্ঠার দিন হিসেবে উদযাপন করে থাকে সে একই দিনটি ফিলিস্তিনিরা আবার নাকবা বা বিপর্যয়ের দিন হিসেবে পালন করে। 
আরও পড়ুন: শীর্ষ হিজবুল্লাহ নেতার জানাজায় সমর্থকদের ঢল
ডেভিড শুলমান
ইউটিউবে দেওয়া এক ভিডিওতে পুরস্কারের ব্যাপারে নিজের দ্বিধার কথা জানান শুলমান। তিনি বলেন, ‘তায়ুশের সঙ্গে আমরা যারা আছি, তারা নিষ্পাপ বেসামরিক নাগরিকদের রক্ষা এবং চলমান সহিংসতায় তাদের পাশে থাকাকে নৈতিক দায়িত্ব বলে মনে করি।’
ওই ভিডিওতে দেখা যায়, অন্য ইসরায়েলি শান্তিকর্মীদের সঙ্গে একত্রিত হয়ে শুলমান ফিলিস্তিনিদেরকে জলপাই চাষে ও আবর্জনা পরিষ্কারে সহায়তা করছেন।

তায়ুশের ওয়েবসাইটে সংগঠনটিকে বর্ণবাদ ও জাতিবিদ্বেষের দেয়ালভেদকারী একটি তৃণমূল পর্যায়ের আন্দোলনকারী সং  গঠন হিসেবে উল্লেখ করা হয়েছে। তায়ুশ শব্দের অর্থ-একসঙ্গে বাঁচা। সূত্র: আল জাজিরা

/এফইউ/