ইজিপ্ট এয়ারের টুইটে বলা হয়, প্যারিস থেকে বুধবার রাতে ছেড়ে যাওয়া ইজিপ্ট এয়ারের এমএস ৮০৪ ফ্লাইটটি রাডার থেকে হারিয়ে গেছে। কায়রোর সময় রাত ২টা ৪৫ মিনিটের দিকে বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কর্তৃপক্ষ জানায়, নিখোঁজ হওয়ার আগে বিমানটি ৩৭ হাজার ফুট উঁচুতে উড়ছিল। ভূমধ্যসাগরের পূর্বাঞ্চল দিয়ে ওড়ার সময় এটি নিখোঁজ হয়।
বিমানের আরোহীদের মধ্যে ৫৬ জন যাত্রী ও বাকি ১০ জন বিমানের ক্রু। এরইমধ্যে বিমানটির সন্ধান পেতে অভিযান চলছে। অভিযানে সহায়তা করছে গ্রিস। গ্রিসের বেসামরিক বিমান চলাচল বিভাগের প্রধান জানিয়েছেন, বিমানটি গ্রিসের আকাশসীমা থেকে মিসরের আকাশসীমায় প্রবেশের দুই মিনিট পরই এটি গ্রিক রাডার থেকে হারিয়ে যায়। গ্রিক বিমান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলছে, কিয়া দ্বীপ দিয়ে উড়ে যাওয়ার সময় বিমানটির পাইলটের সঙ্গে সর্বশেষ কথা হয়েছিল। তবে পাইলট সে সময় কোনও ধরনের সমস্যার কথা জানাননি। এখন পর্যন্ত বিমান নিখোঁজের সম্ভাব্য কারণ সম্পর্কে কিছু জানায়নি ইজিপ্ট এয়ার কর্তৃপক্ষও।
সূত্র: বিবিসি, গার্ডিয়ান, আল জাজিরা
/এফইউ/