বিধ্বস্ত হেলিকপ্টারটিকে ইরাক সীমান্তের কাছে হাক্কারি প্রদেশে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য পাঠানো হয়েছিল। গত সপ্তাহের শুক্রবার হেলিকপ্টারটি বিধ্বস্ত হলে দুই পাইলটসহ তুরস্কের আট সেনা নিহত হন। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর প্রাথমিক বিবৃতিতে তুর্কি সামরিক বাহিনী বলেছিল, কারিগরি ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। এবার পূর্ণাঙ্গ তদন্ত শেষে ভিন্ন তথ্য জানাল তারা।
এক বিবৃতিতে বৃহস্পতিবার তুরস্কের সামরিক বাহিনী দাবি করে, ‘তদন্ত শেষে এই সিদ্ধান্তে পৌঁছানো গেছে যে, কয়েকটি হেলিকপ্টারে করে অভিযান চালানোর সময় একটি হেলিকপ্টার ভূপাতিত হয় এবং সম্ভবত তা হয়েছে ক্ষেপণাস্ত্রের আঘাতে। ভূমি থেকে কোনও বিমান প্রতিরক্ষা ব্যবহার করে হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়েছিল।’ সূত্র: প্রেস টিভি, আল মানার
/বিএ/