সিরিয়ায় জোড়া বোমা হামলায় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে

সিরিয়ার উপকূলীয় দুটি শহরে বোমা বিস্ফোরণে শতাধিক মানুষ নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত খবরে বলা হয়, সরকার-নিয়ন্ত্রিত জাবলেহ এবং টারতোস শহরে বোমা হামলা চালানো হয়। শহর দুটিতে রুশ সেনাদের উপস্থিতিও রয়েছে।

উপকূলীয় টারতোস শহরে চালানো হয় ভয়াবহ বোমা হামলা

ইসলামিক স্টেট (আইএস) ভূমধ্যসাগরীয় দুই শহরে চালানো ওই বোমা হামলার দায় স্বীকার করেছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, প্রথম বোমা হামলাটি চালানো হয় টারতোস শহরে। সেখানে সিরীয় সরকারের মিত্র রাশিয়ার একটি নৌঘাঁটিও রয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম হামলার সত্যতা স্বীকার করেছে। সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, জাবলেহ শহরে ৫৩ জন এবং টারতোস শহরে চালানো বোমা হামলা হামলায় ৪৮ জন নিহত হয়েছেন। এছাড়াও বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। হামলার ভয়াবহতার কারণে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: দ্য গার্ডিয়ান, আলজাজিরা।

আরও পড়ুন: 

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আবারও পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ

দুর্ভিক্ষের মুখে আফ্রিকার ৫ কোটি মানুষ

সিরিয়ায় ৫ বছরের গৃহযুদ্ধে ৬০,০০০ কারাবন্দির প্রাণহানি: পর্যবেক্ষক সংস্থা

/এসএ/