যুদ্ধক্ষেত্রের ভূমিকা নয়, বুদ্ধিবৃত্তিক কারণেই নেতা হয়েছেন মোল্লা হাবিবুল্লাহ

যুদ্ধক্ষেত্রের ভূমিকার কারণে নয়, মোল্লা হাবিবুল্লাহ আখন্দজাদাকে নতুন তালেবান প্রধান নির্বাচিত করা হয়েছে তার বুদ্ধিবৃত্তিক ভূমিকার কারণে। রাজনীতিবিশ্লেষকদের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এই খবর জানিয়েছে।

160525043709-mawlawi-haibatullah-akhunzada-new-taliban-leader-exlarge-169

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের কান্দাহারে জন্মগ্রহণ করেন আখন্দজাদা। তিনি ২০০১ সালে প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন। সম্প্রতি আফগান তালেবানদের প্রধান হিসেবে তার নাম ঘোষণা করা হয়। সাবেক শীর্ষ নেতা মোল্লা আখতার মনসুরের ঘনিষ্ঠজন ছিলেন তিনি।

আরও পড়ুন: মোল্লা ওমরের যুগ ফিরিয়ে আনতে চান তালেবানের নতুন নেতা

ডন-এর প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধক্ষেত্রে ভূমিকা রাখার জন্য নয়, বরং ধর্মীয় ও আইনি জ্ঞানের জন্যই বিখ্যাত আখন্দজাদা। তিনি ইসলামের তালেবান ব্যখ্যা দিয়েছেন ও তালেবানদের জন্য নানা নিয়মনীতি প্রণয়ন করেছেন।

বিশেষজ্ঞরা বলছেন, শীর্ষ নেতা হিসেবে নির্বাচন করতে গিয়ে তার সেই বুদ্ধিবৃত্তিক ভূমিকাকেই বড় করে দেখা হয়েছে। তারা মনে করছেন, ভবিষ্যতে দ্বন্দ্ব ও সংঘাত এড়াতেই আখন্দজাদাকে নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। সূত্র: ডন

/ইউআর/বিএ/