কার্যালয় বন্ধ করছে মোসাক ফনসেকা

পানামা পেপার প্রকাশকারী আইন প্রতিষ্ঠান মোসাক ফনসেকা ব্রিটিশ অঞ্চলের তিনটি কার্যালয় বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জার্সি, ইসল অব ম্যান এবং জিব্রালটার অঞ্চলের কার্যালয় বন্ধ করে দেওয়া হচ্ছে।  

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, অন্যান্য মক্কেলদের সঙ্গে তাদের কার্যক্রম অপরিবর্তিত থাকবে।অত্যন্ত পরিতাপের সঙ্গে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ। কেননা, ২০ বছরেরো বেশি সময় ধরে এই অঞ্চলে কাজ করে আসছে এই প্রতিষ্ঠান।   

3500

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, এই সিদ্ধান্ত ব্যবসায়িক কৌশলেরই অংশ।

প্রসঙ্গত, এ বছর এপ্রিলে পানামা পেপার ফাঁস করে বিশ্বজুড়ে হইচই ফেলে দেয় মোসাক ফনসেকা।সে সময় মোসাক ফনসেকার প্রধান কার্যালয়ে অভিযানও চালায় পুলিশ।

এ বছর ১২ এপ্রিল পুলিশের এ অভিযানের বিষয়টি নিশ্চিত করে পানামা সিটি’র প্রসিকিউটর। তবে কোনও ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে অভিযান শেষ হয় বলে জানা যায়।

আরও পড়ুন: ‘আফগান গোয়েন্দা সংস্থা ভারতীয় র-এর অঙ্গ সংগঠন’

এ বছর ৩ এপ্রিল ২০১৬ তারিখে দুনিয়ার প্রভাবশালী রাষ্ট্র ও সরকারপ্রধান এবং রাঘববোয়ালদের আর্থিক কেলেঙ্কারির তথ্য ফাঁস করে সাড়া ফেলে আলোচিত ‘পানামা পেপারস’। তবে মোসাক ফনসেকার পক্ষ থেকে দাবি করা হয়, তারা হ্যাকিংয়ের শিকার হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান 

/ইউআর/