উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উনের খালা নিউ ইয়র্কে ড্রাই-ক্লিনিং লন্ড্রি পরিচালনা করেন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই কথা জানা যায়। প্রতিবেদনটিতে কিম জং-উন সম্পর্কেও কথা বলেন তার খালা কো ইয়ং-সুক।
১৯৯৮ সালে কো ইয়ং-সুক উত্তর কোরিয়া থেকে পক্ষ ত্যাগ করে যুক্তরাষ্ট্রে চলে আসেন। নিউ ইয়র্কে তিনি তার স্বামী রি গ্যাং এবং তিন সন্তানের সঙ্গে বসবাস করছেন। তিনি কিম জং-উনের মা কো ইয়ং-হুই-এর বোন।
কো ইয়ং-সুক কেন সপরিবারে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেছেন, সে সম্পর্কে কিছু জানা যায়নি। হঠাৎ করেই সুইজারল্যান্ডে মার্কিন দূতাবাসে আশ্রয় চায় পরিবারটি। বেশ কয়েকমাস জেরার পর তাদের যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়। এরপর কো ইয়ং-সুক নিউ ইয়র্কে ড্রাই-ক্লিনিং লন্ড্রির ব্যবসা শুরু করেন।
তিনি আরও বলেন, ‘সে (কিম) বাস্কেটবল খেলত এবং বাস্কেটবল কোলে নিয়ে ঘুমাত। কিম এবং আমার সন্তানরা জন্মের পর থেকেই একসাথে খেলত। আমি তাদের সঙ্গে কিমেরও ডায়পার পরিবর্তন করেছি।’ কো ইয়ং-সুক বলেন, ‘যখন তার (কিম) মা খেলাধূলা রেখে পড়তে বলতেন, তখন সে মুখে কিছু না বলে অনশনের মতো ভিন্ন পদ্ধতিতে প্রতিবাদ করতো।’
কো ইয়ং-সুক জানান, ১৯৮৪ সালে জন্মগ্রহণ করা কিম জং-উন আট বছর বয়সে ১৯৯২ সাল থেকেই জানতেন, তিনি উত্তর কোরিয়ার পরবর্তী নেতা হতে যাচ্ছেন। সুইজারল্যান্ডে কিমের জন্য জেনারেলের পোশাক পাঠানো হয় বলে জানান কো ইয়ং-সুক।
সূত্র: এএফপি, টাইম অব ইন্ডিয়া।
আরও পড়ুন:
আপাতত উমর-অনির্বাণদের সাজা দিতে পারছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ