নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুন ২০২৬, ১০:৪৩আপডেট : ০৪ জুন ২০২৬, ১০:৪৩

ইসরায়েল ও লেবানন তাদের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি নবায়ন করতে এবং লেবাননের অভ্যন্তরে বেশ কয়েকটি পরীক্ষামূলক ‘নিরাপত্তা অঞ্চল’ তৈরি করতে সম্মত হয়েছে। এসব অঞ্চলে হিজবুল্লাহ সন্ত্রাসীদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। ইসরায়েল ভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

গত বুধবার মার্কিন পররাষ্ট্র দফতরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চতুর্থ দফা আলোচনা শেষে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে উভয় পক্ষ জানায়, যুদ্ধবিরতি কার্যকর থাকবে যতক্ষণ পর্যন্ত হিজবুল্লাহর পক্ষ থেকে সম্পূর্ণভাবে হামলা বন্ধ না হয় এবং লিতানি নদীর দক্ষিণাঞ্চল থেকে সংগঠনের সব সদস্য সরে না যায়। তবে এই নিরাপত্তা অঞ্চলগুলো কীভাবে প্রতিষ্ঠা করা হবে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট না হলেও, চুক্তি অনুযায়ী লেবাননের সেনাবাহিনী ওই এলাকাগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ নেবে।

যৌথ বিবৃতিতে বলা হয়, এই পদক্ষেপগুলো একটি ব্যাপকভিত্তিক শান্তি ও নিরাপত্তা চুক্তির দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। উভয় দেশই পুনর্ব্যক্ত করেছে যে, ইসরায়েল ও লেবাননের মধ্যকার সম্পর্কের ভবিষ্যৎ কেবল দুটি সার্বভৌম সরকারই নির্ধারণ করবে। লেবাননের ভবিষ্যৎকে জিম্মি করার যেকোনও রাষ্ট্রীয় বা অরাষ্ট্রীয় শক্তির যেকোনও ধরনের প্রচেষ্টাকে তারা প্রত্যাখ্যান করছে।

বিবৃতির শেষ অংশটি মূলত ইরানকে ইঙ্গিত করে বলা হয়েছে। ইরান হিজবুল্লাহকে সমর্থন করে এবং যুক্তরাষ্ট্রের সাথে একটি সাময়িক চুক্তির অংশ হিসেবে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের জন্য জোর দিয়ে আসছে, যাতে ইরানের সাথে মার্কিন সংঘাতের অবসান ঘটে। 

ইসরায়েল ও লেবাননের মধ্যে কোনও আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই এবং ১৯৪৮ সাল থেকেই দেশ দুটি যুদ্ধাবস্থায় রয়েছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র উভয়ই হিজবুল্লাহর সম্পূর্ণ নিরস্ত্রিকরণ চায়। লেবানন সরকারও এই লক্ষ্যটি সমর্থন করলেও, ইরান-সমর্থিত এই সন্ত্রাসী গোষ্ঠীটি তা প্রত্যাখ্যান করে আসছে।

/এএস/
টাইমলাইন: লেবানন-ইসরায়েল সংঘাত
০৪ জুন ২০২৬, ১০:৪৩
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সম্পর্কিত
লেকে জরুরি অবতরণের পর ডুবলো বিমান, সাঁতরে বাঁচলেন মার্কিন কংগ্রেসম্যান
নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন না মমতা
ছিলেন বান্ধবী, চার দশক পর জানলেন তারা আসলে সহোদর বোন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৪ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৪ সেপ্টেম্বর, ২০২৬)
যে কলেজ থেকে তিন বছরে মেডিক্যালে চান্স পেয়েছেন ১৬১ শিক্ষার্থী
যে কলেজ থেকে তিন বছরে মেডিক্যালে চান্স পেয়েছেন ১৬১ শিক্ষার্থী
মুসলিম না হিন্দু বিতর্কের অবসান, ইসলামী রীতিতে দাফন করা হলো সেই ব্যক্তিকে
মুসলিম না হিন্দু বিতর্কের অবসান, ইসলামী রীতিতে দাফন করা হলো সেই ব্যক্তিকে
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার