সিরিয়া সংকট

বিরোধী দলীয় প্রধান আলোচকের পদত্যাগ

সিরিয়ার বিরোধী দলের প্রধান আলোচক মোহাম্মদ আল্লোউশ পদত্যাগ করেছেন। শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার কারণেই পদত্যাগ করেন তিনি।

হাই নেগোসিয়েশন কমিটির(এইচএনসি) প্রধান মোহাম্মদ আল্লোউশ দাবি করেন, শান্তি আলোচনা সিরিয়ার অবরুদ্ধ অঞ্চলগুলোর জন্য কোন কার্যকর রাজনৈতিক পরিবর্তন বয়ে আনতে পারেনি।

প্রধান আলোচক মোহাম্মদ আল্লোউশ

উল্লেখ্য, এইচএনসি এপ্রিল মাসে সিরিয়া সরকারের প্রতিনিধিদের সঙ্গে জেনেভায় অনুষ্ঠিতব্য এক আলোচনা স্থগিত করে। এই আলোচনার জন্য পরবর্তী কোন দিনক্ষণও নির্ধারিত হয়নি।

আরও পড়ুন: মসুলে আইএসবিরোধী যুদ্ধক্ষেত্রে কুর্দিদের পাশে মার্কিন জোট সেনা

সৌদি পৃষ্ঠপোষকতায় গঠিত এইচএনসি এর আগেও জেনেভা আলোচনা সম্পর্কে হতাশা প্রকাশ করেছে। আলোচনার মাধ্যমে কোন মানবিক সাহায্য সহযোগিতা পৌঁছানো সম্ভব হয়নি অবরুদ্ধ অঞ্চলগুলোতে। এদিকে আনুষ্ঠানিকভাবে অস্ত্রবিরতি থাকলেও যুক্তরাষ্ট্র ও রাশিয়া ক্রমাগতই অস্ত্রবিরতি ভঙ্গ করে যাচ্ছে।

সূত্র: বিবিসি

/ইউআর/