পররাষ্ট্র দফতরের সন্ত্রাসবাদবিরোধী সমস্বয়কারী জাস্টিন সিবেরেলের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলাদেশে জঙ্গি হামলা বেড়ে যাওয়ার খবরটি নিশ্চিত করেছে।
মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে বিশ্বজুড়ে সামগ্রিক সন্ত্রাসবাদী হামলার পরিমাণ ১৩ শতাংশ কমে গেছে। পাশাপাশি কমে গেছে হতাহতের সংখ্যাও।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে ভয়াবহ সন্ত্রাসবাদের কবলে থাকা ৫টি দেশের মধ্যে ইরাক, পাকিস্তান ও নাইজেরিয়ায় হামলার সংখ্যা কমেছে। বাকী দুটি দেশ হলো ভারত আর আফগানিস্তান। ওই দু্ই দেশের ক্ষেত্রে ৫০ শতাংশেরও বেশি হামলা সংঘটিত হয়েছে তাদের দু’দেশের মধ্যকার সীমান্ত সংলগ্ন এলাকায়।
সবমিলে ২০১৫ সালে ২৩, ৩০০ মানুষের প্রাণহানি হয়েছে, যা পূর্ববর্তী বছরের তুলনায় ১৪ শতাংশ কম।
সামগ্রিকভাবে বিশ্বজুড়ে হামলা ও হাতহতের ঘটনা কমলেও কোথাও কোথাও তা বেড়েও গেছে। সেই দেশগুলোর মধ্যে ভারত-আফগানিস্তান ছাড়াও রয়েছে বাংলাদেশের নাম। নাম রয়েছে মিসর, সিরিয়া, তুরস্ক আর ফিলিপাইনেরও। সূত্র: বিবিসি, গার্ডিয়ান
/বিএ/