সমালোচনার মুখে সেই পোস্ট সরিয়ে নিলেন হেমা মালিনী

মথুরা যখন হিংসার আগুনে পুড়ছে, ঠিক সেই সময়েই ভারতীয় জনতা পার্টির মথুরা নগরের সাংসদ ও চলচ্চিত্র অভিনেত্রী হেমা মালিনী একটি চলচ্চিত্রের দৃশ্যধারণের সময়কার ছবি সামাজিকমাধ্যমে পোস্ট করে প্রবল সমালোচনার মুখোমুখি হন। সেই পোস্টটি সরিয়ে নিয়েছেন তিনি। উত্তর প্রদেশের ওই সহিংসতায় এ পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

n-MATHURA-large570

ছবির পোস্টটি সরিয়ে নিয়ে হেমা মালিনী দাবি করেন, মথুরায় প্রাণহানি ও হতাহতের খবর জেনে মুষড়ে পড়েছেন তিনি। হেমা আরও বলেন, তার উপস্থিতি প্রয়োজন হলে অবশ্যই তিনি অবিলম্বে সেখানে যাবেন।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার পুলিশ পার্ক করে রাখা স্কুটার উচ্ছেদ করার চেষ্টা করলে বিপ্লবী সংগঠন স্বাধীন ভারত বৈদিক সত্যাগ্রহের সশস্ত্র সদস্যরা পুলিশের সঙ্গে দ্বন্দ্বে জড়ায়। তারা বন্দুক, গ্রেনেড, চাকু ও তলোয়ার নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।

hema

মথুরার সুপারিন্টেনডেন্ট অব পুলিশ মুকুল দ্বিবেদী মাথায় পাথরের আঘাত পেয়ে গুরুতর আহত হন ও পরে হাসপাতালে মৃত্যুবরণ করেন। এ ছাড়াও আহত হন পুলিশ কর্মকর্তা সন্তোষ যাদব।

আরও পড়ুন: সিরিয়ার আইএসবিরোধী বিদ্রোহীদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

এই ঘটনায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব মথুরার বিভাগীয় কমিশনারকে এই সহিংসতার বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন।     

সূত্র: হাফিংটন পোস্ট, টাইমস অব ইন্ডিয়া

/ইউআর/বিএ/