আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩৩

আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩৩আলজেরিয়ায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৩ জন নিহত এবং আরও ২২ জন আহত হয়েছেন। দমকল কর্মীরা জানিয়েছেন, শনিবার (৪ জুন) একটি বাস ও একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসে আগুন ধরে যায়।
চীনা সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণে আফলু নগরীর কাছে রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ট্রাকের সাথে সংঘর্ষের পর বাসটি একটি পাথরের বাধে গিয়ে আঘাত করে এবং এতে আগুন ধরে যায়। এ সময় বাসের যাত্রীরা ঘুমাচ্ছিল। নিহতরা সবাই বাসের যাত্রী ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ আলজেরিয়ার ওই রাস্তায় ১ হাজার কিলোমিটার দীর্ঘ পথের যাত্রা করে বাসগুলো। বেশিরভাগ বাসই রাতের বেলা চালানো হয়। তাই এ পথে দুর্ঘটনার পরিমাণও বেশি। আলজেরিয়ায় প্রতিবছর সড়ক দুর্ঘটনায় অন্তত ৪ থেকে সাড়ে ৪ হাজার লোকের প্রাণহানি ঘটে।
সূত্র: সিনহুয়া, এপিএস।
আরও পড়ুন:
‘আর্মেনিয়ার গণহত্যা নিয়ে কথা বলার অধিকার নেই জার্মানির’

কিউবা ওএএস-এ ফিরবে না: রাউল কাস্ত্রো

প্রথম দফায় প্রত্যাখান করে পরে কেন সুইফট আবেদনে অনুমোদন?

/এসএ/বিএ/