ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, ২০১৪ সালে দ্য ভয়েসের ষষ্ঠ পর্বে তৃতীয় স্থান অর্জন করেন গ্রিমি। শুক্রবার অরল্যান্ডোর দ্য প্লাজা লাইভে একটি কনসার্টে অংশ নেন তিনি। এদিন স্থানীয় সময় রাত পৌনে ১১টার দিকে ভক্তদের অটোগ্রাফ দেওয়ার সময় এক বন্দুকধারী তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। সে সময় গুরুতর আহত হন গ্রিমি। তাকে আশঙ্কাজনক অবস্থায় অরল্যান্ডোর একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মারা যান তিনি। অরল্যান্ডোর পুলিশের পক্ষ থেকে দেওয়া এক টুইটে বলা হয়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, গুরুতর আহত ক্রিস্টিনা গ্রিমি মারা গেছেন।’
এদিকে গ্রিমির ওপর হামলার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার ভক্তরা একইসঙ্গে শোকাতুর আর ক্ষুব্ধ হয়ে পড়েছেন। সূত্র: বিবিসি
/এফইউ/