আদালতে তোলা হচ্ছে দোহায় ধর্ষিত ডাচ নারীকে

9f4d9e57fc8f480e81d2413fae90bff0_18

কাতারের রাজধানী দোহায় ধর্ষণের বিচার চাইতে গিয়ে গ্রেফতার হওয়া ডাচ নারীকে আদালতে তোলা হচ্ছে। সোমবার বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কের অভিযোগে গ্রেফতারকৃত ওই নারীর বিচার প্রক্রিয়া শুরু হবে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, গত মার্চে ছুটি কাটাতে গিয়ে দোহার একটি হোটেলে ওঠেন লরা নামের ওই তরুণী। একদিন অচেতন হয়ে পড়েন এবং জ্ঞান ফেরার পর নিজেকে একটি ফ্ল্যাটে আবিষ্কার করেন। ওই তরুণী বুঝতে পারেন তিনি ধর্ষণের শিকার হয়েছেন।

লরার আইনজীবীর দাবি, মাদকের মাধ্যমে অচেতন করে ধর্ষণ করা হয়েছিল তার মক্কেলকে। কিন্তু ধর্ষণের অভিযোগ আনার পর লরাকে বিয়ে বহির্ভূত সম্পর্কের সন্দেহে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: ফ্লোরিডার নাইটক্লাবে হামলাকারী বউ পেটাতেন!

এদিকে, ডাচ দূতাবাস আল জাজিরাকে জানায়, তারা নেদারল্যান্ডসে লরার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। দূতাবাস থেকে আরও জানানো হয়, লরাকে আটক করার পর থেকেই দূতাবাস থেকে তাকে সকল প্রকার আইনি সহায়তা দেওয়া হচ্ছে। তবে মামলার স্বার্থে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে না।

 উল্লেখ্য, নির্দিষ্ট কিছু হোটেলে মদপান বৈধ এবং বিদেশিদের অ্যালকোহল কেনার অনুমতি দেওয়া হলেও কাতারে প্রকাশ্যে মদপান বা মাতাল হওয়াকে অপরাধ হিসেবে গণ্য করা হয়।

সূত্র:বিবিসি, আল জাজিরা

/ইউআর/