লেবাননের রাজধানী বৈরুতে ব্লুম ব্যাংকের প্রধান কার্যালয়ের বাইরে একটি বোমা বিস্ফোরিত হয়েছে। রবিবারের এই হামলায় বস্তুগত ক্ষয়ক্ষতি হলেও, কোন প্রাণহানির ঘটনা ঘটেনি।
সূত্র জানায়, এই বোমা বিস্ফোরণ হয়েছে রাত ৮টা নাগাদ, সে সময়ে অনেকেই ইফতার করার জন্য বাড়ি চলে গিয়েছিলেন।
কোন পক্ষ এই হামলার দায় স্বীকার না করলেও কাতারের শিয়া দল হিজবুল্লাহ এই হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী নোহাদ ম্যাচনোক বলেন, ‘স্পষ্ট বোঝা যাচ্ছে এই হামলা রাজনৈতিক এবং ব্লুম ব্যাংকই এর লক্ষ্যবস্তু।’
আরও পড়ুন: আদালতে তোলা হচ্ছে দোহায় ধর্ষিত ডাচ নারীকে
প্রসঙ্গত, লেবানন সরকার হিজবুল্লাহ ইন্টারন্যাশনাল ফিন্যান্সিং প্রিভেনশন অ্যাক্ট বাস্তবায়ন করতে যাচ্ছে যা কিনা হিজবুল্লাহকে আর্থিক অনুদান দেওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানকে হুমকিতে ফেলতে পারে।
সূত্র: আল জাজিরা
/ইউআর/