লা মিজারেবলের সমলৈঙ্গিক চুম্বন দৃশ্য বাদ দিলো সিঙ্গাপুর

_89957484_89957483

মিউজিক্যাল শো লা মিজারেবলের একটি চুম্বন দৃশ্য বাদ দিয়েছে সিঙ্গাপুরের গণমাধ্যম উন্নয়ন কর্তৃপক্ষ। দুই পুরুষ চরিত্রের অভিনীত এই চুম্বন দৃশ্যটির বিরুদ্ধে দর্শকদের পক্ষ থেকে অভিযোগ উঠেছে বলে জানানো হয়েছে।

সিঙ্গাপুরের মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটি জানায়, শোটি ‘জেনারেল’ রেটিং এ ছিল। ফলে ওই সমকামী প্রেমের দৃশ্যটি বাদ দিতে হচ্ছে।

অপরদিকে প্রদর্শনীর আয়োজকরা জানিয়েছেন, দৃশ্যটির মূল উদ্দেশ্য ছিল হাস্যরস সৃষ্টি করা। আয়োজকদের প্রধান মোসেস লে জানান, ৩ জুন থেকে ওই দৃশ্য বাদ দিয়েই চলছে লা মিজারেবল।

আরও পড়ুন: হিটলারের বই প্রকাশ করে সমালোচনার মুখে ইতালির সংবাদপত্র

উল্লেখ্য, সিঙ্গাপুরে বিদেশী এক প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় বার্ষিক সমকামী অধিকার সমাবেশের পর পরই লা মিজারেবলের ওই দৃশ্য নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। গত ৮ জুন ওই বিদেশী কোম্পানিকে সমকামী প্রচারণায় কোন রকম তহবিল, সহায়তা ও প্রভাব না রাখার জন্য হুশিয়ারীও দিয়েছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ।

সূত্র: বিবিসি

/ইউআর/