বিড়াল পুষছেন অ্যাসাঞ্জ

বিড়াল পুষতে শুরু করেছেন বিকল্প সংবাদমাধ্যম উইকিলিকস-এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান খবরটি নিশ্চিত করেছে।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, সময় কাটাতেই বিড়াল পুষতে শুরু করেছেন ক্ষমতাশালীদের তথ্যফাঁসের মধ্য দিয়ে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টিকারী অ্যাসাঞ্জ।

জুলিয়ান অ্যাসাঞ্জ ও তার পোষা বিড়াল

উল্লেখ্য, ২০০৬ সালে উইকিলিকস প্রতিষ্ঠা করেন জুলিয়ান। সহ যুক্তরাষ্ট্রসহ দুনিয়াজুড়ে ক্ষমতাশালীদের বিভিন্ন অপকর্ম উন্মোচন করতে থাকেন তিনি। এরই এক পর্যায়ে তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দেওয়া হয়। ২০১০ সালে সেই মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

পোষা বিড়ালের সঙ্গে অ্যাসাঞ্জ

২০১২ সালের ১৯ জুন গ্রেফতার এড়াতে অ্যাসাঞ্জ স্বেচ্ছায় ইকুয়েডর দূতাবাসে যান। তারপর দীর্ঘ চার বছর কেটে গেলেও তিনি আর সেখান থেকে বের হতে পারেননি। ওই দূতাবাসে একটি ঘরকে শয়নকক্ষ ও অফিস হিসেবে ভাগ করে ব্যবহার করতে পারেন তিনি।

আরও পড়ুন: বন্দিত্বের ৫ম বর্ষে অ্যাসাঞ্জ, মুক্তির দাবিতে বিশ্ববিবেক

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, দিনের বেশিরভাগ সময় কম্পিউটার নিয়ে কাটাতে হয় বলে গত মে মাসে তাকে একটি বিড়াল পুষতে দেওয়া হয়েছে। সূত্র: গার্ডিয়ান

/ইউআর/বিএ/