সিরীয় বিদ্রোহীদের রুখতে আসাদ সরকারের সমর্থনে আলেপ্পোতে আরও যোদ্ধা পাঠাবে লেবাননভিত্তিক ইসলামিক-প্রতিরোধ আন্দোলনের সংগঠন হিজবুল্লাহ।
শুক্রবার হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ বলেন, ‘সম্প্রতি আলেপ্পো দখল করার লক্ষ্য নিয়ে তুরস্ক সীমান্তের দিক থেকে সিরিয়ায় প্রবেশ করেছে সুন্নি বাহিনী।’ আল মানার টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে নাসরাল্লাহ মন্তব্য করেন, আলেপ্পোতে বিদ্রোহীদের রুখতে পারলেই সিরিয়ার বাকি অংশে প্রতিরোধের কাজটি সহজ হবে। ফলে আলেপ্পোতে উপস্থিতি আরও বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: আমার রাজনৈতিক বিপ্লবের মাত্র শুরু: স্যান্ডার্স
নাসরাল্লাহ আরও জানান, হিজবুল্লাহর তহবিল নিয়ে কোন লুকোছাপা নেই। হিজবুল্লাহর খাদ্য,পানীয়, রকেট, অস্ত্র ইত্যাদি সব কিছুই সরাসরি ইসলামিক রিপাবলিক অব ইরান থেকেই আসে।
প্রসঙ্গত, শিয়া ও ইরানি পৃষ্ঠপোষকতায় পরিচালিত সংগঠন হিজবুল্লাহ অনেক দিন ধরেই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থনে সুন্নি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করে আসছে।
সূত্র: আল জাজিরা
/ইউআর/বিএ/