যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ বন্যা, নিহত ২০

যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ায় ভারী বৃষ্টিজনিত বন্যায় ২০ জনের মৃত্যু হয়েছে।  নিহতদের মধ্যে দুইটি শিশুও রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভার্জিনিয়ার গভর্নর আরল রে টমবলিন জানান, প্রবল ঝড় ও প্রচণ্ড বন্যায় রাজ্যজুড়েই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাজ্যের ৫৫টি কাউন্টির ৪৪টিতেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

_90091964_mediaitem90091963

কর্তৃপক্ষ আরও জানায়, একটি বিপণী কেন্দ্রে ৫০০ মানুষ আটকা পড়ে রয়েছে। তাদের উদ্ধার তৎপরতা চলছে। গভর্নর আরও জানান, আটটি কাউন্টিতে ২০০ ন্যাশনাল গার্ড নিখোঁজদের উদ্ধার করতে কাজ করে যাচ্ছেন।

_90091385_ab671652-95c3-4cb9-8bf8-5c6af7df8774

বন্যায় শ’খানেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ও বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছে। ঝড়ের সময় ভারী বর্ষণের ফলেই বন্যা পরিস্থিতির উদ্ভব হয়। এ সময়ে প্রায় ৯ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে।  সূত্রঃ বিবিসি

/ইউআর/বিএ/