ভিডিওতে যেভাবে ধরা পড়ে ইস্তানবুল হামলার দৃশ্য

nonameতুরস্কের ইস্তানবুলে আন্তর্জাতিক আতাতুর্ক বিমানবন্দরে হামলার দৃশ্য ধরা পড়েছে বিমানবন্দরের সিটিটিভি ক্যামেরায়। গোপন ক্যামেরায় ধরা পড়া সেই দৃশ্য পাঠকদের জন্য তুলে ধরা হলো।
উল্লেখ্য, তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম এ হামলার জন্য ইসলামিক স্টেট (আইএস)-কে দায়ী করেছেন। তবে এখনও কেউ এই হামলার দায় স্বীকার করেনি।
ওই হামলায় ৩৬ জন নিহতের কথা নিশ্চিত করেছেন তুর্কি প্রধানমন্ত্রী। তাদের মধ্যে কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন বলে এক বিবৃতিতে তিনি জানান। তবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। হামলার পর বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। হামলাকারী নিহত হয়েছেন, তা নিশ্চিত হওয়ার পর বিমানবন্দরটি পুনরায় খুলে দেওয়া হয় বলেও বিনালি ইলদিরিম জানিয়েছেন।
দেশটির রাষ্ট্রপতি রজব তাইয়্যেব এরদোয়ান বলেন, ‘আন্তর্জাতিক সন্ত্রাসবিরোধী লড়াইয়ের সন্ধিক্ষণে এই হামলা হলো। ইস্তাম্বুলের মতো পৃথিবীর যে কোনও বিমানবন্দরে বা শহরে এ ধরনের হামলা হতে পারে।’

উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে তিন বন্দুকধারী আতাতুর্ক বিমানবন্দরে ঢোকার মুখে কালাশনিকভ রাইফেল দিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে এবং আত্মঘাতী বোমা হামলা চালায়। এতে অন্তত ৩৬ জন নিহত এবং আরও ১৪৭ জন আহত হন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


দেখুন সেই ভিডিও: 
/বিএ/