অল্পের জন্য ইস্তানবুল হামলার কবল থেকে বাঁচলেন হৃত্বিক

অল্পের জন্য ইস্তানবুল হামলার কবল থেকে বেঁচে গেলেন স্বনামধন্য বলিউড অভিনেতা হৃত্বিক রোশন। হামলার দুই ঘণ্টা আগে পর্যন্তও ইস্তানবুলের আতাতুর্ক বিমানবন্দরে ছিলেন হৃত্বিক। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বড় বাঁচা বেঁচে গেছেন তিনি।

noname

এদিকে দুইটি টুইটার পোস্টের মাধ্যমে এ ঘটনা নিশ্চিত করেছেন হৃত্বিক নিজেও।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আত্মঘাতী বোমা হামলার ঘণ্টা খানেক আগে দুই সন্তান রেহান ও রিদানকে নিয়ে ইস্তানবুল বিমানবন্দরে অবস্থান করছিলেন হৃত্বিক। কানেকটিং ফ্লাইট ধরতে না পারায় বিমানবন্দরে আটকে গিয়েছিলেন হৃত্বিক আর তার দুই শিশু সন্তান। বিজনেস ক্লাসের টিকিট  পাননি বলেই ঘটেছিল এ বিড়ম্বনা। তবে এক পর্যায়ে কর্তৃপক্ষের সহায়তায় ইকোনমি ক্লাসের  টিকিট পেয়ে তারা ইস্তাম্বুল বিমানবন্দর ছেড়ে যান।

তাদের বিমানটি আকাশে  ওড়ার ঘণ্টা খানেকের মধ্যেই বিমানবন্দরে এই আত্মঘাতী বোমা হামলা হয়, যাতে বিমানবন্দরে অবস্থান করা ৩৬ জন মানুষের প্রাণহানি ঘটে।
noname

হৃত্বিক টুইটবার্তায় কর্তৃপক্ষের ক্রু​ ও কর্মকর্তাদের সহযোগিতার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। ধর্মের নামে সংঘটিত সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/বিএ/