এলভিস প্রিসলি’র ঘনিষ্ঠ গিটারিস্ট স্কটি মুরের মৃত্যু

গিটারিস্ট স্কটি মুরেখ্যাতনামা এলভিস্ট গিটারিস্ট স্কটি মুরে মারা গেছেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের নাশভিল শহরে তার মৃত্যু হয়। রকসঙ্গীতে গিটারের অগ্রদূত হিসেবে পরিচিত এই গিটারিস্টের পারিবারিক সূত্রে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। বুধবার এক প্রতিবেদনে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মৃত্যুর আগে দীর্ঘদিন ধরে নানা ধরনের অসুস্থতায় ভুগছিলেন এই শিল্পী।

গিটারিস্ট স্কটি মুরে ‘রক এন্ড রোল’-এর রাজা বিখ্যাত শিল্পী এলভিস প্রিসলি’র সঙ্গে গিটার বাজাতেন। ব্যক্তিজীবনে তাদের বেশ ঘনিষ্ঠতা ছিল। স্কটি মুরে এলভিস প্রিসলি’র ব্যক্তিগত ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

মাত্র আট বছর বয়স থেকে গিটার বাজানো শুরু করেন স্কটি মুরে। রোলিং স্টোনের মতে বিশ্বখ্যাত ১০০ গিটারিস্টের মধ্যে তার অবস্থান ২৯ নম্বর।

স্কটি মুরের গিটার বাজানোর স্টাইল অনুসরণ করে অনেকেই বিখ্যাত হয়েছেন। এদের মধ্যে ‘দ্য রোলিং স্টোন’-এর বিখ্যাত গিটারিস্ট কেইথ রিচার্ড অন্যতম। সূত্র: বিবিসি।

/এমপি/