লিঙ্গ ও জাতিগত বৈচিত্র্য বাড়ানোর উদ্যোগ অস্কার কর্তৃপক্ষের

_90162600_gettyimages-464191912

বছরে বছরেই অস্কার উৎসবের বিপরীতে লৈঙ্গিক-জাতিগত ও বর্ণবাদী ভাবধারার অভিযোগ ওঠে। এ বছর সেই অভিযোগ আরও জোরালো হয়। এই প্রেক্ষাপটে আগামি অস্কারকে সামনে রেখে অনেক নতুন সদস্য আহ্বান করা হচ্ছে উৎসবে।

আরও পড়ুন: ‘নরকে স্বাগতম’

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নতুন করে যে ৭০০ সদস্য আহ্বান করা হয়েছে, তাদের অধিকাংশই নারী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর। নতুন সদস্যপদ ঘোষণা করা হলে ৭৫ শতাংশ পুরুষের হার কমে ৭৩ শতাংশ হয়ে যাবে এবং শেতাঙ্গের হার ৯২ শতাংশ থেকে কমে ৮৯ শতাংশতে নেমে আসবে। এতে ভোট দেওয়ার ক্ষমতাসম্পন্ন সদস্যদের মধ্যে বাড়বে লিঙ্গ ও জাতিগত বৈচিত্র্য।

গত ফেব্রুয়ারী মাসে অনুষ্ঠিত অস্কার উৎসব দ্বিতীয়বারের মত শ্বেতাঙ্গ আধিপত্যের অভিযোগের মুখোমুখি হয়েছে। ওই সমালোচনার প্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। অ্যাকাডেমি অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, নতুন সদস্যদের মধ্যে আছেন, স্টার ওয়ারস তারকা জন বয়েগা, হ্যারি পটার তারকা এমা ওয়াটসন, সুইডিশ অস্কারজয়ী অ্যালিসিয়া ভিকানডার ও সঙ্গীত শিল্পী মেরি জে ব্লিগ। সূত্র: বিবিসি

/ইউআর/বিএ/