ইরানে হাজার হাজার মানুষ আল-কুদস দিবসের শোভাযাত্রায় অংশ নিয়ে ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশ করেছে। শুক্রবার ইরানের রাজধানী তেহরানে ইসরায়েল বিরোধী শ্লোগান দিয়ে বার্ষিক সংহতি প্রকাশে যোগ দেয় ইরানের জনগণ।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে দেখা যায় নারী ও শিশুসহ বিভিন্ন বয়সের হাজার হাজার মানুষ মাথায় লাল ব্যান্ডানা বেঁধে ইসরায়েল বিরোধী শ্লোগান দিচ্ছেন।
আরও পড়ুন: অ্যামনেস্টির প্রতিবেদনে লিবিয়ায় শরণার্থী নির্যাতনের ভয়াবহ চিত্র
ইরানের প্রেসিডেন্ট হাসান রৌহানি এই সমাবেশে যোগ দেন। তিনি বলেন, আঞ্চলিক দ্বন্দ্বের কারণে ফিলিস্তিন ইস্যু নিয়ে সরব হওয়া ও মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়া কঠিন হয়ে পড়েছে।
উল্লেখ্য, আল-কুদস হচ্ছে জেরুজালেমের ঐতিহাসিক আরবি নাম।ইরানের কাছে ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা ও মুসলিমদের জীবনে জেরুজালেমের গুরুত্ব প্রকাশের জন্য আল-কুদস দিবস বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। ইরান ইসরায়েলকে স্বীকার করে না। যদিও ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের পর থেকেই বাৎসরিক আল-কুদস দিবস পালন করে আসছে ইসরায়েল।
সূত্র: আল জাজিরা
/ইউআর/ বিএ/