রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কারাদায় একটি ট্রাকভর্তি বোমা বিস্ফোরণ করা হলে ৮০ জন নিহত হন। হামলার সময় ইরাকিরা সেহরি খাওয়া নিয়ে ব্যস্ত ছিলেন। সামাজিক যোগাযোগ মাধমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর কারাদার সড়কের মাঝখানে আগুন জ্বলছে। রবিবার সকালে রয়টার্সের ধারণ করা ভিডিওতে দেখা গেছে বিস্ফোরণের কারণে অন্তত চারটি ভবন মারাত্মক কিংবা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
দ্বিতীয় বোমা হামলাটি হয় আল শাবাব এলাকায়। এ এলাকায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরিত করা হয়। সেসময় অন্তত ২ জন নিহত হন।
রয়টার্স জানায়, এরইমধ্যে আইএস অনলাইনে বিবৃতি দিয়ে হামলার দায় স্বীকার করেছে। এ হামলাকে আত্মঘাতী হিসেবে উল্লেখ করেছে তারা। সূত্র: রয়টার্স
/এফইউ/