সৌদি আরবে বুধবার ঈদ

ঈদসৌদি আরবের আকাশে সোমবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী বুধবার (৬ জুলাই) সেখানে পবিত্র ঈদুল ফিতর পালন করা হবে। একই দিন ঈদ পালন করবে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ।
সৌদি আরবের চাঁদ দেখা কমিটির বরাত দিয়ে এই সংবাদ প্রচার করে আল জাজিরা। এ কমিটির সিদ্ধান্ত পালন করে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত, কাতার,বাহারাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।
এদিকে সৌদি আরবে চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশে বৃহস্পতিবারে ঈদ হওয়ার সম্ভাবনা বেশি। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ হয়ে থাকে। তবে এর ব্যতিক্রমও হয়।
শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের দিন ধার্য করা হয়। সাধারণত আরবি মাস চন্দ্র নির্ভর করে ধার্য হয়।
/এনএস/ এপিএইচ/

আরও পড়ুন:

মসজিদে নববীর পাশে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ২