বিদ্রোহীদের কাছ থেকে তুরস্কের সেনাপ্রধান উদ্ধার

তুরস্কের সেনাপ্রধানতুরস্কের সেনাপ্রধান হুলুসি আকারকে জিম্মিদশা থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর তাকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। এরইমধ্যে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের টুইটার অ্যাকাউন্টে সেনাপ্রধানকে উদ্ধারের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। শুক্রবার রাতে সেনাবাহিনীর অভ্যুত্থান প্রচেষ্টাকারী একটি অংশ হলুসি আকারকে জিম্মি করেছিল।
শুক্রবার মধ্যরাতে ক্ষমতা দখলের ঘোষণা দিয়ে তুরস্কের ডানপন্থী সরকার উচ্ছেদের দাবি করে দেশটির সেনাবাহিনীর একাংশ। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তারা জানায়,‘গণতান্ত্রিক প্রক্রিয়া ও মানবাধিকার রক্ষার স্বার্থে’ সশস্ত্র বাহিনী তুরস্কের ক্ষমতা দখল করেছে। টেলিভিশনের পর্দায় পড়ে শোনানো ওই বিবৃতিতে বলা হয়, এখন ‘শান্তি পরিষদ’দেশ চালাবে এবং কারফিউ ও সামরিক আইন জারি থাকবে। একই সঙ্গে তুরস্কের বিদ্যমান বৈদেশিক সব সম্পর্ক বহাল থাকবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা প্রাধান্য পাবে। সেসময় তারা সেনাপ্রধানসহ বেশ ক’জন সরকারপন্থী সেনাপ্রধানকেও জিম্মি করে রাখে বলে প্রাথমিক খবরে জানানো হয়।
শনিবার সকালে তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়িব এরদোয়ানও জানান তিনি তিনি সেনাপ্রধানের ব্যাপারে কিছু জানেন না। পরে জেনারেল উমিত দুনদারকে ভারপ্রাপ্ত সেনাপ্রধানের দায়িত্ব দেওয়া হয় বলে প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। সূত্র: গার্ডিয়ান, সিএনএন
/এফইউ/