উল্লেখ্য, গত বছর জুনেও গুগলে এমন একটি সার্চ রেজাল্টস নিয়ে তুমুল হইচই হয়েছিল। তখন ‘নিগার হাউস’ বলে সার্চ করলে দেখা যাচ্ছিল হোয়াইট হাউসের ছবি! এবারের ঘটনার পরগুগলের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) ও ভারতে ওই সংস্থার প্রধানকে নোটিশ দেয় আদালত।
লখনউ জেলা আদালতে আইনজীবী সুশীল কুমার মিশ্রের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা জজ মহতাব আহমেদ ওই নোটিশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৩১ অগস্ট।
অভিযোগকারী জানিয়েছেন, প্রথমে তিনি বিষয়টি গুগ্ল কর্তৃপক্ষের নজরে এনেছিলেন। ভুল শুধরে নেওয়ার অনুরোধ জানিয়ে তাদের চিঠিও দেওয়া হয়েছিল। কিন্তু কেউই কর্ণপাত করেননি। চিঠির জবাবও দেননি গুগল কর্তৃপক্ষ। এরপর তিনি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন।
কিন্তু পুলিশও তাঁর লিখিত অভিযোগ নিতে অস্বীকার করেছিল।
/বিএ/