বাগদাদে আত্মঘাতী বোমায় নিহত ২১

nonameইরাকের রাজধানী বাগদাদের উত্তরে একটি চেকপয়েন্টের কাছে আত্মঘাতী গাড়িবোমা হামলায় ২১ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩৪ জন।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা খবরটি নিশ্চিত করেছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।
ইরাকের নিরাপত্তা কর্মকর্তারা জানায়, উত্তর বাগদাদের শিয়া অধ্যূষিত এলাকায় এই হামলা চালানো হয়।  এর কিছুদিন আগেই ইরাকে একটি ট্রাক বোমা বিস্ফোরণে ৩০০ জন নিহত হয়। আইএস এর গণমাধ্যম ‘আমাক’ এ তারা এই হামলার দায় স্বীকার করে।
ইরাকের সেনাবাহিনী বলছে, আইএস’এর এর দখলকৃত এলাকা মসুল পুনরুদ্ধার করতে তারা রাজধানীতে একের পর এক হামলা চালাচ্ছে। ইরাক এবং সিরিয়ায় স্ব-ঘোষিত খিলাফত এর দাবিদার সুন্নী ভিত্তিক এই সন্ত্রাসী গোষ্ঠি সম্প্রতি ইরাকের ফালুজার দখল হারায়। ক'দিন আগে বাগদাদের কাদিমিয়াহ এলাকায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়। এই হামলার দায়ও নেয় আইএস। এর এক দিন পরই এ হামলার ঘটনা ঘটল।
/বিএ/