ঘটনার প্রত্যক্ষদর্শী এক পাইলটের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ‘বিমানটি দ্রুত অবতরণ করতে থাকে। বিমানের মূল অংশ রানওয়ে স্পর্শ করার সঙ্গে সঙ্গে সেখানে আগুনের শিখা দেখা যাচ্ছিলো।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতেও বিমানটি থেকে ধোঁয়ার কুন্ডলী বের হতে দেখা গেছে।
এমিরেটস কর্তৃপক্ষ জানিয়েছে,তাদের ফ্লাইট ইকে৫১২ ভারতের কেরালার থিরুভানানথাপুরাম থেকে যাত্রী নিয়ে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সময় স্থানীয় সময় বুধবার দুপুর ১২টা ৪৫ মিনিটে দুর্ঘটনায় পড়ে। বিমানে ২৮২ জন যাত্রী এবং ১৮ জন ক্রু ছিলেন। তাদেরকে পরে নিরাপদে নামিয়ে আনা হয়। সূত্র: এনডিটিভি, বিবিসি
/এফইউ/