ভৌগোলিক কারণে মানবিজ খুবই গুরুত্বপূর্ণ। শহরটি তুরস্ক সীমান্তে অবস্থিত। প্রায় দুই বছর ধরে এটি আইএস-এর দখলে রয়েছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার তত্ত্বাবধায়ক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, মানবিজ শহরে এখনও কিছু আইএস সদস্য রয়েছে।
মানবিজের মধ্য দিয়ে রাক্কা থেকে তুর্কি সীমান্ত এবং আলেপ্পোর আইএস দখলীকৃত এলাকায় জঙ্গিগোষ্ঠীটি সংযুক্ত থাকত এবং রসদ সরবরাহ করত।
মার্কিন সমর্থিত শক্তিশালী সশস্ত্র কুর্দি সংগঠন ওয়াইপিজি সহ দ্য সিরিয়া ডেমোক্র্যাটিক ফোর্সেস দুই মাস আগে আইএস-এর কাছ থেকে মানবিজ শহরের দখল নিতে লড়াই শুরু করে। জুনের মানবিজের একাংশের নিয়ন্ত্রণ চলে আসে বিদ্রোহীদের দখলে।
সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, শহরের ভেতর থেকে সাধারণ সিরীয়রা বেরিয়ে আসছেন। এ থেকে বোঝা যাচ্ছে যে, আইএস শহর ছাড়ছে।
সূত্র: বিবিসি।
/এসএ/