দেশটির জরুরি সেবার মুখপাত্র ম্যানুয়েল এসকালেরা জানান, নিহতরা দুটি পরিবারের সদস্য। ভূমিধসে মাটি চাপা পড়ে তাদের মৃত্যু হয়।
তিনি জানান, ঘূর্ণিঝড় আর্লের প্রভাবে টানা বর্ষণে এ ভূমিধসের ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ নদীতে পানি বৃদ্ধি ও টিলাগুলোর দিকে নজর রাখছেন।
মিয়ামি ভিত্তিক ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, শনিবার দুপুরে ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ গতি ঘণ্টা ৪৮ এ নেমে এসেছে। গত কয়েকদিন ধরে ঘূর্ণিঝড়টি মেক্সিকো সিটির ১৬৯ কিলোমিটার দূরে অবস্থান করছিলো।
মেক্সিকো সরকার ঝড়ের সতর্কতা সংকেত প্রত্যাহার করে নিয়েছে। সাগরেও কোনও সতর্ক সংকেত দেখানো হচ্ছে না।
মেক্সিকোর ওপর দিয়ে যাওয়ার আগে ঘূর্ণিঝড় আর্ল বেলিজ সিটির বেশ কয়েকটি কাঠের ঘরের ছাদ উড়িয়ে নেয় এবং বেশ কয়েকটি গাড়ির কাঁচ ভেঙে ফেলে। এতে বেশ কিছু গাছ ভেঙে পড়ে ও উপকূলীয় এলাকায় বন্যা সৃষ্টি হয়। সূত্র: দ্য গার্ডিয়ান।
/এএ/