আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
০৩ জুন ২০২৬, ১৭:৫২আপডেট : ০৩ জুন ২০২৬, ১৭:৫২

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পেছনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে প্ররোচিত করেছেন, এমন দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এই যুদ্ধ শুরু করার সিদ্ধান্তটি সম্পূর্ণ তার নিজস্ব ছিল।

বুধবার পড ফোর্স ওয়ান পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন,  নেতানিয়াহু আমাকে চালিত করেছে? যুদ্ধ তো আমি নিজেই শুরু করেছি।

এই সামরিক পদক্ষেপের কারণ হিসেবে তিনি আরও বলেন, আমরা কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দিতে পারি না।

এই ধরনের দাবি ছড়ানোর পেছনে রাজনৈতিক প্রতিপক্ষদের দায়ী করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ওরা কেবলই ‘ডাম্বোক্র্যাটস’ (ডেমোক্র্যাটদের উপহাস করে বলা)। এরা এমন কিছু মানুষ যারা নিজেরা কী করছে, তা নিজেরাই জানে না।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তার এই উদ্বেগ নতুন নয় উল্লেখ করে ট্রাম্প জানান, এটি তার প্রথম মেয়াদের প্রেসিডেন্ট থাকাকালীন থেকেই চলে আসছে। সেই সময়েই তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের আমলে হওয়া ২০১৫ সালের ঐতিহাসিক ইরান পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে এসেছিলেন।

ইসরায়েলের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, এই বিষয়টি ইসরায়েলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কারণ ইরান পারমাণবিক অস্ত্র পেলে সম্ভবত ইসরায়েলই প্রথম তাদের হামলার শিকার হতো। আমি আপনাদের একটি কথা বলছি, আমি যদি না থাকতাম, তবে এত দিনে ইসরায়েলের কোনও অস্তিত্বই থাকত না।

সূত্র: আল-জাজিরা

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক